শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ দৌলতদিয়ায় বাসডুবি: ১১ জনকে জীবিত উদ্ধার, পাওয়া গেল ৪ মরদেহ, বাসে যাত্রী ছিলেন প্রায় ৪৫ জন ◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন

প্রকাশিত : ২২ মে, ২০২৩, ০৮:২১ রাত
আপডেট : ২৩ মে, ২০২৩, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেটা গোপনীয়তা লঙ্ঘনে মেটাকে ১.৩ বিলিয়ন ডলার জরিমানা

জুবাইদা জেরিন: ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দায়ে ফেসবুকের স্বত্বাধিকারী মেটাকে এই জরিমানা করা হয়েছে যা ইউরোতে দাঁড়ায় রেকর্ড পরিমাণ  ১ দশমিক ২ বিলিয়ন। তথ্যটি জানিয়েছে আয়ারল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থা। আল জাজিরা

ইউরোপীয় ইউনিয়নের হয়ে কাজ করা আইরিশ ডাটা প্রোটেকশন কমিশন (ডিপিসি) সোমবার জানায়, ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ড (ইডিপিবি) মূলত এই প্রশাসনিক জরিমানা আদায় করার নির্দেশ দিয়েছে।

জবাবে মেটা এক প্রতিক্রিয়ায় বলছে,  রায়টি ত্রুটিপূর্ণ এবং অন্যায়ভাবে দেওয়ায় তারা হতাশ। হয়েছে। এতে করে অন্যান্য কোম্পানির জন্য একটি ভয়াবহ নজির সৃষ্টি হলো।

মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ ও চিফ লিগ্যাল অফিসার জেনিফার নিউস্টেড এক ব্লগ পোস্টে বলেন, জরিমানার এ আদেশটির বিরুদ্ধে তারা আপিল করবেন।

এর আগে ২০২১ সালে লুক্সেমবার্গে আমাজনকে ৭৪৬ মিলিয়ন ইউরো (৮০৭ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছিল। সম্পাদনা: জাফর খান   

জেজে/জেকে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়