শিরোনাম
◈ তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত ◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অব্যবহৃত ডাটা-টকটাইম নতুন প্যাকেজের সঙ্গে সমন্বয়ের দাবিতে মানববন্ধন

মানববন্ধন

মাজহার মিচেল: বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। 

এ সময় সংগঠনের সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী এবং বিটিআরসি থেকে গ্রাহকদের অব্যবহৃত ডাটা ফেরত দিয়ে নতুন প্যাকেজের সঙ্গে সমন্বয়ের নির্দেশনা দিলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি কোন মোবাইল অপারেটর। সমন্বিত ডাটা ও টকটাইমের ব্যালেন্স শিট মেসেজ করে গ্রাহকদের জানানোরও আহ্বান জানান তিনি। এছাড়াও সকল বান্ডেল প্যাকেজ বাতিল করে গ্রাহকদের ইচ্ছামত প্যাকেজ বানানোর স্বাধীনতা দেয়ারও তিনি দাবি জানান।

মহিউদ্দীন আহমেদ আরো বলেন, আমরা লক্ষ্য করছি, অপারেটরের কতিপয় কর্মকর্তা কর্মচারির সিন্ডিকেটের কারণে গ্রাহক প্রিমিয়াম সিরিজের সিম কিনতে পারছেন না। গ্রাহক কাষ্টমার কেয়ারে সিম কিনতে গেলে জানানো হয়, এমন সিরিজের সিম তাদের কাছে ষ্টকে নেই। অথচ, অনলাইনে তাদের তৈরি বিভিন্ন গ্রুপে এ্যাড দিয়ে তা বিক্রি করে থাকেন তারা। যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এবং বিটিআরসি এর নির্দেশনার পরিপন্থী। পাশাপাশি অনেক গ্রাহক এভাবে অনলাইনে সিম কিনতে গিয়ে প্রতারিতও হয়ে থাকেন। এ সকল কালোবাজারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়