শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৩, ০৭:১৭ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যালফাবেট

গুগল

মিহিমা আফরোজ: ১২ হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। শুক্রবার এ ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। প্রযুক্তির বাজারে প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট করপোরেশনের ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার কয়েক দিন বাদেই এ তথ্য জানালেন তিনি। রয়টার্স

গুগলের তথ্য অনুযায়ী, এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন বিশ্বের বিভিন্ন প্রান্তের অ্যালফাবেটের কর্মীরা। এর প্রভাব খুব শিগগির যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির কর্মীদের ওপর পড়বে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ, পণ্য ও প্রকৌশলসহ বিভিন্ন বিভাগের কর্মীদের মধ্য থেকে এই ছাঁটাই করা হবে। এমন সময় অ্যালফাবেট কর্মী ছাঁটাইয়ের তথ্য সামনে আনল, যখন বিশ্ব এক অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে রয়েছে। এরই মধ্যে প্রযুক্তিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। 

এ বিষয়ে অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই বলেন, আমাদের সামনে যে বিশাল সুযোগ রয়েছে, সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী। এ জন্য আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি, তার সক্ষমতা, আমাদের পণ্য ও সেবাগুলোর যে মান তৈরি করতে পেরেছি সেটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় আমাদের আগাম বিনিয়োগের সিদ্ধান্ত প্রশংসা পাওয়ার যোগ্য।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়