শিরোনাম
◈ ফেব্রুয়ারি থেকে অক্টোবর, যেভাবে পাল্টে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ ◈ চার দশকের অপেক্ষার অবসান, ২০ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন ◈ সাজেক দখলে মরিয়া দুই পক্ষ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা ◈ ২০২৭ সালের জুনে চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম স্যুয়ারেজ প্রকল্প, উপকৃত হবে ২০ লাখ মানুষ ◈ দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে ২০ লাখ পাঠ্যবই সংশোধনের উদ্যোগ, বাড়ছে ব্যয়ের শঙ্কা ◈ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপানি কনসোর্টিয়ামের ৪ শর্তে আটকে চুক্তি! ◈ এসবিআই ব্যাংকের ৩ লাখ ৮০ হাজার নথি চুরির দাবি হ্যাকারদের, গ্রাহকদের তথ্য ফাঁসের শঙ্কা ◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ ◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:১৭ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যামাজনে চাকরি হারাতে পারেন ২০ হাজার কমী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: করপোরেট এক্সিকিউটিভসহ প্রায় ২০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে অ্যামাজন। এর আগে শোনা গিয়েছিল, রিটেইল জায়ান্টটি সামনের মাসগুলোতে ১০ হাজার জনবল কমাবে। খবর এনডিটিভি, বণিক বার্তা 

বিশ্বব্যাপী ১৬ লাখের বেশি কর্মী নিয়ে পরিচালিত হচ্ছে অ্যামাজন। এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন বিভাগের কর্মীরা নতুন সিদ্ধান্তের ফলে চাকরি হারাবে। এর মধ্যে বিতরণ কর্মী, কর্পোরেট এক্সিকিউটিভ ও প্রযুক্তি কর্মীরা অন্তর্ভুক্ত।

গত নভেম্বরে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, অ্যামাজন ১০ হাজার কর্মীকে বরখাস্তের পরিকল্পনা করছে। যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই হবে। তবে এখন বলা হয়েছে, সংখ্যাটি দ্বিগুণ হতে পারে।

গত কয়েক দিনে কর্মীদের পারফরম্যান্স-সম্পর্কিত সমস্যাগুলো চিহ্নিত করতে পরিচালকদের মন্তব্য চেয়েছে অ্যামাজন।

সূত্র জানায়, বরখাস্ত হওয়া কর্পোরেট কর্মীরা চুক্তি অনুযায়ী ২৪ ঘণ্টার নোটিশ ও বেতন পাবেন।

করোনা মহামারীর সময় সারা বিশ্বে অ্যামাজনের ব্যবসা ফুলেফেঁপে ওঠে। ওই সময় অতিরিক্ত কর্মী ও গোডাউন যোগ করতে হয়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই লোকসান দেখতে শুরু করেছে খুচরা পণ্য বিক্রয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক মন্দা ও মূল্যস্ফীতির প্রভাবে সারা বিশ্বে মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। যার প্রভাব পড়েছে পুরো বাণিজ্য খাতে। বিশেষ করে প্রযুক্তি ও আর্থিক সংক্রান্ত করপোরেটগুলো কর্মী নিয়োগ বন্ধ রেখেছে। পাশাপাশি বড় ধরনের ছাঁটাইয়ে নেমেছে।

এর আগে অক্টোবরে ছুটির মৌসুমে বিক্রয় বৃদ্ধি শ্লথ হওয়ার পূর্বাভাস দেয় অ্যামাজন। সাধারণত এ সময়ের সর্বোচ্চ বিক্রির রেকর্ড হয়ে থাকে।

এমএএস

  • সর্বশেষ