শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ৩০ মে, ২০২৫, ০৩:১৩ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত টেলিকম সাইট, দেশজুড়ে যোগাযোগে বিঘ্ন

নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেওয়ায় সারা দেশে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হচ্ছে।

শুক্রবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, প্রবল বৃষ্টিপাতে দেশের বিভিন্ন টেলিকম সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ হাজারের বেশি সাইট ডাউন হয়ে গেছে।

ফয়েজ আহমদ জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ।

তিনি আরও জানান, বর্তমানে দেশের মোট ৪৪ শতাংশ মেইনস বিকল, মোট সাইট চালু রয়েছে ৬৪ দশমিক ২ শতাংশ, আর মোট ৩৫ দশমিক ৮ শতাংশ সাইট ডাউন। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের জন্য ৬২৪টি পোর্টেবল জেনারেটর সংযুক্ত করা হয়েছে এবং আরও ৫০৪টি পথে রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়