শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০৬:১২ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট : জুনাইদ আহমেদ পলক

দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবার বিষয়ে সুখবর দিয়েছেন ডাকা টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, আজ রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে এই তথ্য জানিয়েছেন তিনি। সূত্র : সময়টিভি

পলক বলেন, অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট। আজ বেলা ১টার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার এলাকার ব্রডব্যান্ড সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শন কতে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

এর আগে, সোমবার প্রতিমন্ত্রী জানিয়েছিলেন সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে।

এদিকে সোমবার দিবাগত রাতে দেশের কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। তারা বলেছেন, সোমবার (২২ জুলাই) রাতে এবং মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের কোথাও ইন্টারনেট সংযোগ সচল হয়নি।

মঙ্গলবার (২৩ জুলাই) সময় সংবাদের সাথে আলাপকালে ইমদাদুল হক জানান, দেশের কোথাও ইন্টারনেট সংযোগ সচল হলে সবার আগে সংযোগদাতারা জানবেন। তারপর গ্রাহকরা জানবেন। আমরাই তো কিছু জানি না। গ্রাহকরা এমন তথ্য কোথায় পেলেন?
 
তিনি বলেন, মঙ্গলবার দুপুর একটার দিকে আমরা মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে যাব। সেখানকার পরিস্থিতি দেখব। আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, চেষ্টা চলছে আজ রাতের মধ্যে ব্রডব্যান্ড সংযোগ সচল করার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়