শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদে গুহার সন্ধান পেলেন মহাকাশ বিজ্ঞানীরা

ইমরুল শাহেদ: [২] নাসা সূত্রের খবর, তাদের লুনার রিকনেইস্যান্স অরবিটার (এলআরও) থেকে এই তথ্য মিলেছে । ইতালির একদল বিজ্ঞানীর নেতৃত্বে এই নিয়ে গবেষণা শুরু হয়। সোমবার নেচার অ্যাস্ট্রনমি নামক এক জার্নালে এ সংক্রান্ত একটি আর্টিকেল প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয়েছে। সূত্র: দি ওয়াল

[৩] জার্নালে বলা হয়েছে, চাঁদের গুহাটি ৪৫ মিটার চওড়া মুখের এবং ৮০ মিটার লম্বা। আয়তনে প্রায় ১৪টি টেনিস কোর্টের সমান। চাঁদের মাটির ১৫০ মিটার নীচ পর্যন্ত গভীর এই গুহা। কয়েক কোটি বছর আগে চাঁদে লাভা উদগীরণের ফলে এই গুহা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। 

[৪] এখন থেকে ৫৫ বছর আগে অ্যাপোলো-১১ এর মহাকাশযানে করে নীল আমস্ট্রং চাঁদের ঠিক যেখানে নেমেছিলেন, সেখান থেকে ৪০০ কিলোমিটার দূরে এই গুহা।  

[৫] চাঁদে মানুষের বসবাস করা সম্ভব কিনা, সেই নিয়ে গবেষণা চলছে বেশ কয়েকটি দেশে। চাঁদে স্থায়ী বসতি গড়ে মানুষ পাঠানোর পরিকল্পনা অনেকদিনেরই। চাঁদের রেডিয়েশন, অত্যাধিক তাপমাত্রা, আবহাওয়া-- এসবই মানুষের বসবাসের অনুকূল হতে পারে কিনা, তাই নিয়েই মূল গবেষণা চলছে। এর মধ্যে গুহার খবরটি সেই গবেষণাকে অনেকটা এগিয়ে দিল।  

[৬] ব্রিটিশ মহাকাশচারী হেলেন শারমান জানিয়েছেন, চাঁদে যে গুহা পাওয়া গেল, এটি একটি দারুণ খবর। আরও অনেক গুহা থাকতে পারে চাঁদে। তার আশা, আগামী ২০-৩০ বছরের মধ্যে মানুষ চাঁদে বসবাস শুরু করতে পারবে। সম্পাদনা: এম খান

আইএস/এমকে/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়