শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ছাগলের জন্যও ট্রেনের টিকিট কিনেছেন এক নারী

রাশিদুল ইসলাম: [২] একজন মানুষের সরলতা ও সততার দৃষ্টান্ত কেমন হতে পারে, সেই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। বুধবার সকালে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটারে) পোস্ট করেছেন ভারতের ২০০৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অবণীশ শরণ। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সবাই ওই নারীর সততা ও সরলতার প্রশংসা করছেন।

[৩] ভিডিওতে দেখা যায়, খেটে খাওয়া শরীরের একজন নারী একটি ছাগল নিয়ে চলন্ত ট্রেনের বগির এক প্রান্তে দাঁড়িয়ে আছেন। এ সময় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) ওই নারীর কাছে জানতে চান, তিনি ট্রেনের টিকিট কেটেছেন কি না। এ সময় পাশ থেকে একজন ওই নারীর টিকিট টিটিইর হাতে তুলে দেন। এ সময় টিটিই টিকিটের বিস্তারিত তথ্যে চোখ বোলান এবং (আশ্চর্য হয়ে) জিজ্ঞেস করেন, ‘আপনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন?’ জবাবে ওই নারী মন ভোলানো হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তিনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন।

[৪] ভিডিওর কথোপকথন থেকে বোঝা যায়, ওই নারী বাংলা ভাষাভাষী। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। অবণীশ শরণের পোস্ট করা ওই ভিডিও এক্স হ্যান্ডলে গতকাল সন্ধ্যা পর্যন্ত সোয়া লাখ মানুষ দেখেছেন। এ সময়ের মধ্যে ওই পোস্টে লাইক পড়েছে ৪ হাজারের মতো ও পোস্টটি রিপোস্ট করছেন প্রায় ৬০০ ব্যবহারকারী।

[৫] এ ঘটনায় এক ব্যক্তি মন্তব্য করেছেন, ওই নারীর হাসিই সবকিছু বলে দেয়। আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেন, তিনি কতই না সৎ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়