শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ে শীর্ষে ভারত, শেষের দিকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। এই জয়ের মধ্য দিয়ে নতুন কীর্তি গড়েছে অজিরা। এতে নিজেদের ১০০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে অস্ট্রেলিয়া। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় সবার ওপরে রয়েছে ভারত।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ১৮৮ ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছে ১০০ ম্যাচে। সাফল্যের হার ৫৩.১৯ শতাংশ। ১৪০ জয় নিয়ে আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে জয়ের তালিকায় শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের জয় সংখ্যা ১৩৬ টি। তিনে রয়েছে নিউজিল্যান্ড। তারা এখন পর্যন্ত এই ফরম্যাটে জয় পেয়েছে ১০৭ ম্যাচে। -চ্যানেল২৪

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের তালিকায় বাংলাদেশের অবস্থান নিচের দিকে। ৫৯টি জয় নিয়ে টেস্ট খেলুড়ে ১২ দলের মধ্যে টাইগাররা রয়েছে ১১ নম্বরে। ৪৬ জয় নিয়ে জিম্বাবুয়েই কেবল রয়েছে বাংলাদেশের পেছনে।

সাফল্যের হারে টাইগাররে থেকে এগিয়ে রয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ১৫৮ ম্যাচে ৫৯ জয় নিয়ে বাংলাদেশের সাফল্য ৩৭.৩৪ শতাংশ। যেখানে আফগান ও আইরিশদের সাফল্যের হার ৬০.৬৩ ও ৪২.০৪ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়