শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২৫ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন সফর বাতিল, যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলবে মেসিরা

স্পোর্টস ডেস্ক: চীনে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ছিলো আর্জেন্টিনার। তবে লিওনেল মেসি তার ক্লাবের (ইন্টার মিয়ামি) হয়ে চীনে খেলতে না নামায় অনাকাঙ্খিত পরিস্থিতে তা বাতিল হয়ে যায়। কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচ দুটি যুক্তরাষ্ট্রে খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন নতুন এই দুই ম্যাচের সূচি নিশ্চিত করেছে। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুয়ায়ী, ২২ মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদর ও ২৬ মার্চ লস অ্যাঞ্জেলসে নাইজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

এর আগে আগামী মাসে চীনে দুটি প্রীতি ম্যাচ নাইজেরিয়া ও কোত দি ভোয়ার বিপক্ষে খেলার কথা জানিয়েছিলো আর্জেন্টিনা। কিন্তু গোলযোগ বাঁধে এ মাসের শুরুতে হংকং একাদশের বিপক্ষে ইন্টার মায়ামির বহুল আলোচিত প্রীতি ম্যাচ নিয়ে। সেদিন ৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম পরিপূর্ণ ছিলো। দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন মেসি। কিন্তু চোট সমস্যায় পুরোটা সময় বেঞ্চে বসে কাটান আটবারের বর্ষসেরা ফুটবলার। বিডিনিউজ২৪

ম্যাচ চলাকালীনই ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা। পরে সমালোচনায় সরব হয় চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম। ওই ম্যাচের তিন দিন পর জাপান সফরে দেশটির ক্লাব ভিসেল কোবের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে ৩০ মিনিটের বেশি সময় খেলেন লিওনেল মেসি তাতে হংকংয়ের দর্শকদের ক্ষোভ বাড়ে আরও।

চীনের হাংঝুতে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। উত্তপ্ত ওই পরিস্থিতিতে ম্যাচটি বাতিল করে দেয় দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ। রিপোর্ট: ফয়সাল আহমেদে

এফএ/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়