শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে বার্সাকে হারালে ৪৮ কোটি টাকা বোনাস পাবেন রিয়াল মাদ্রিদ ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক: রোববার সৌদি আরবের রিয়াদ আল আওয়াল স্টেডিয়ামে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচ। এদিন বার্সাকে হারাতে পারলে মোটা অঙ্কের বোনাস ঘোষণা করা হয়েছে রিয়ালের ফুটবলারদের জন্য। বাংলাদেশি মুদ্রায় যা ৪৮ কোটি টাকারও (৪০ লাখ ইউরো) বেশি। - গোল ডটকম

রোমাঞ্চকর এই লড়াইয়ের আগে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে এই ঘোষণা দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ বলছে, ট্রফি জিততে পারলে প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ ইউরো (প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা)। মোট ৪০ লাখ ইউরো খেলোয়াড়দের সঙ্গে পাবেন কোচিং স্টাফের সদস্যরাও। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্প্যানিশ ফেডারেশন থেকে তারা যে অর্থ পাবেন, তার প্রায় অর্ধেক এই বোনাস।

গত মৌসুমেও চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। যেখানে ব্লুগ্রানাররা (বার্সা) ৩-১ গোলে লস ব্লাঙ্কোসদের (রিয়াল) হারিয়ে শিরোপা উৎসব করে। তবে বার্সা-রিয়ালের শেষ দুই এল ক্লাসিকোর লড়াই বেশি উপভোগ করেছেন রিয়াল বস কার্লো আনচেলত্তি। দুটি জয়ের পর এবার রিয়ার হ্যাটট্রিক এল ক্লাসিকো জয়ের লক্ষ্যে নামবে। - ঢাকাপোস্ট

একইসঙ্গে রোমাঞ্চকর এই লড়াইয়ের আগে রিয়ালকে ফেভারিট মানতে চান না বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তিনি বলেন, আমার বিশ্বাস আমাদের সেরা ভার্সনটাই খুঁজে পাবো। এক বছর আগে আমার কোচিংয়ে এটা সেরা ম্যাচের একটি ছিল। আজকের বিষয়টি সোজাসাপ্টা, আমাদের ফাইনাল উপভোগ করতে হবে এবং এরপর লড়াইয়ে আমরা জিতবো বলে আশাবাদী।

এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়