শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল জাজিরাকে অধ্যাপক সায়মন শ্যাডউইক 

ফুটবলে রাশিয়া নিষিদ্ধ থাকলে, ইসরায়েল কেনো নয়

এল আর বাদল: [২] ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া ২০২২ এর ফেব্রুয়ারিতে আগ্রাসন চালানোর পর খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক ফুটবলের শাসক সংস্থা ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর বাছাই পর্ব থেকে রাশিয়াকে নিষিদ্ধ করে। ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও একই পথ ধরে রুশ ফুটবল ক্লাবগুলোকে তাদের সকল প্রতিযোগিতা থেকে বহিষ্কার করে। সূত্র: ডেইলি স্টার অনলাইন

[৩] গাজায় প্রায় ৪৫ দিন ধরে ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ বিষয়টি নিয়ে একেবারেই নীরব থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই বিষয়টি জানিয়েছে। অনেক বিশেষজ্ঞ ফিফার দ্বিচারিতা নিয়ে প্রশ্নও তুলেছেন। 

[৪] চলতি বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় ১৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হলেও ফিফা ও উয়েফা এখনো দেশটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

[৫] স্কেমা বিজনেস স্কুলের ক্রীড়া ও ভূরাজনৈতিক অর্থনীতির অধ্যাপক সায়মন শ্যাডউইক আল জাজিরাকে বলেন, ফিলিস্তিনে যা ঘটছে, তার প্রভাবে ফুটবল দল, তাদের খেলোয়াড় ও খেলোয়াড়দের পরিবারের সদস্যরা দুর্দশায় পড়েছেন। কিন্তু ফিফা এখনো কিছুই বলছে না।

[৬] তিনি বলেন, যদি ফিলিস্তিন আরও বড় একটি দেশ হতো, ফিফায় তাদের আরও প্রভাব থাকতো, তাহলে তারা (ফিফা) যা ঘটছে, তা নিয়ে কোনো এক ধরনের বিবৃতি দিতে বাধ্য হতো।  

[৭] মঙ্গলবার ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে ফিলিস্তিনের খেলা হওয়ার কথা ছিলো। ভেন্যু ছিলো ফিলিস্তিনের মাঠ। কিন্তু গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার কারণে খেলাটি কাতারে অনুষ্ঠিত হয়। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়