শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ১০:২৬ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করে এলিট ক্লাবে ট্রাভিস হেড

স্পোর্টস ডেস্ক: গত রোববার বিশ্বকাপের ফাইনালে প্রায় ১ লাখ ৩০ হাজার ভারতীয় সমর্থকদের স্তব্ধ করে ৬ উইকেটের জয়ে ষষ্ঠ শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে ফাইনাল সেরার পুরস্কার জেতেন অজি ওপেনার ট্রাভিস হেড। 

ফাইনালে ভারতের দেওয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। তবে মার্নাস লেবুশানে সঙ্গে ১৯২ রানের জুটি গড়ে দলের জয়ের ভীত গড়ে দেন হেড। ১২০ বলে ১৩৭ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন তিনি। এনিয়ে সপ্তম ব্যাটার হিসেবে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন হেড। 

বিশ্বকাপের ফাইনালে হেড তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে শতক উপহার দিলেন। এর আগে ২০০৩ সালে রিকি পন্টিং অপরাজিত ১৪০ ও ২০০৭ সালে অ্যাডাম গিলক্রিস্ট করেছিলেন ১৪৯ রান। একমাত্র জয়াবর্ধনের সেঞ্চুরি বিশ্বকাপের ফাইনালে পরাজিত শ্রীলঙ্কার পক্ষে হওয়ায় তা কার্যত কোন কাজে আসেনি। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়