শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:১৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ব্যর্থতার মিশন শেষ হয়েছে অনেক আগেই। এবার নতুন করে মাঠে ফিরতে প্রস্তুত পাকিস্তান দল। বিশ্বকাপ পরবর্তী টেস্ট সিরিজ দিয়েই আবারও মাঠে ফিরবে দলটি। আগামী ১৪ ডিসেম্বর থেকে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। 

সোমবার ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান সাইম আইয়ুব ও পেসার খুররম শেহজাদ। এছাড়া দলে ফিরেছেন ফাহিম আশরাফ, মীর হামজা ও মোহাম্মদ ওয়াসিম। তবে দুই দিন আগে টেস্ট খেলতে সম্মত হলেও রোববার  মত বদলেছেন বলে রাখা হয়নি পেসার হারিস রউফকে।

পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দল ঘোষণা করেছেন। বিশ্বকাপ শেষে পাকিস্তানের সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। এতে টেস্ট দলের দায়িত্ব পান শান মাসুদ। আসন্ন এই সিরিজ দিয়েই অধিনায়কত্বে অভিষেক হবে তার। সূত্র: চ্যানেল২৪

আসন্ন এ সফরে পার্থের পর (১৪-১৮ ডিসেম্বর) মেলবোর্নে বক্সিং ডে (২৬-৩০ ডিসেম্বর) ও সিডনিতে (৩-৭ জানুয়ারি) নিউ ইয়ার টেস্ট খেলবে পাকিস্তান। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ১৩টি সিরিজ খেলেও কোনো জয় পায়নি পাকিস্তান, ৩৭টি ম্যাচ খেলে জিতেছে ৪টি।

পাকিস্তানের টেস্ট দল : শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ