শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৫:২৮ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপ আরচ্যারিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ পদক জয়

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ আরচ্যারি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং স্টেজ-থ্রিতে বাংলাদেশ একটি ব্রোঞ্জ পদক জিতেছে। শনিবার রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই পদক অর্জন করে বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এশিয়ার ২৪ এবং ওশেনিয়ার ২টি দেশ অংশগ্রহণ করেছে। সূত্র: ঢাকা পোস্ট 

হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগরের সমন্বয়ে বাংলাদেশ দল টাইব্রেকারে ব্রোঞ্জ জিতে নেয়। নির্ধারিত সেট পয়েন্টে তাদের ৪-৪ সমতা ছিল। এরপর টাইব্রেকিংয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার উভয় দলের খেলোয়াড়রা একবার করে তির ছোড়েন। রুবেলদের স্কোর সেখানে ২৯ আর অস্ট্রেলিয়ার ২৭ হয়। 

এদিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে চীন স্বর্ণ ও ভারত রৌপ্য পেয়েছে। ব্যক্তিগত ও দলীয় কয়েকটি ইভেন্টে অংশ নিলেও মাত্র একটি ইভেন্টে পদকের জন্য লড়তে সক্ষম হয় বাংলাদেশ। আগামীকাল বিকেলে সিঙ্গাপুর থেকে তাদের দেশে ফেরার কথা রয়েছে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়