শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনকল্যাণমূলক কাজের জন্য সিঙ্গাপুর গিয়েছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: গত বছর কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরই ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে দুই বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে পাড়ি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যোগ দেওয়ার পর থেকে লিগে করেছেন ১৪ গোল। এদিকে কয়দিন আগেই শেষ হয়েছে সৌদি লিগের এবারের মৌসুম। আর এরপরই হুট করে সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন সিআর সেভেন। সেখানে গিয়ে তাকে দেখা গেল প্যাডেল বল খেলতে এছাড়াও যুক্ত হয়েছেন আরও বেশ কিছু অনুষ্ঠানে। সূত্র: মাদারশিপ

তবে হুট করে এ মহাতারকার এমন সফরে ভক্তদের মনে জেগেছিল অনেক কৌতূহল। পরে অবশ্য তার ভ্রমণের মূল রহস্য জানা গেছে। জনকল্যাণমূলক কাজেই সিঙ্গাপুর গিয়েছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। দীর্ঘদিনের বন্ধু পিটার লিমের সঙ্গে দেখা করেছেন রোনালদো। সিঙ্গাপুরে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘুরে দেখেছেন পর্তুগিজ তারকা ফুটবলার। 

এছাড়া গত শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, সিঙ্গাপুরে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বের একমাত্র ট্রপিকাল গার্ডেন। সেখানে আমি বন্ধু পিটার লিমের এনপার্কসে গিয়েছি এবং এনপার্কসে পিটার লিম স্কলারশিপ দেখেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। সূত্র: ইনস্টাগ্রাম

এদিকে শনিবার শেষ হয়েছে রোনালদোর এই সিঙ্গাপুর সফর। এ সফর শেষ হওয়ার আগে তিনি ভিক্টোরিয়া জুনিয়র কলেজের (ভিজেসি) ১ হাজার তরুণের সামনে তাদের স্বপ্ন পূরণের বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন এবং শিশুদের সঙ্গে প্রীতি প্যাডেল বল খেলেছেন। এসময় এ খেলায়ও তিনি তার প্রতিভা দেখিয়ে ভক্তদের বিনোদন দেন। তার প্রতিপক্ষ হিসেবে খেলেছেন ১৭ বছর বয়সী প্রাকশিতা কুপ্পুসামি নামের এক তরুণ। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়