শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০৮:৪৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ রুপি

আইপিএলের ফাইনালে রোববার গুজরাট ও চেন্নাইয়ের লড়াই

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের (আইপিএল)  ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। রোববার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে এই দুই দল। জনপ্রিয়তার পাশাপাশি টাকার ঝনঝনানিতেও সবার চেয়ে এগিয়ে আইপিএল। এবারের চ্যাম্পিয়ন দলও পাবে বড় অঙ্কের অর্থ। 

আন্তর্জাতিক গণমাধ্যম উইজডেন বলছে, চলতি আইপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি আর রানার্সআপ দলের জন্য থাকছে ১৩ কোটি। তৃতীয় স্থানে থাকা দল পাবে ৭ কোটি রুপি আর চতুর্থ স্থানে আসর শেষ করা দল পাবে সাড়ে ৬ কোটি রুপি। সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারি উভয়ে ১৫ লাখ রুপি করে আয় করবেন আইপিএল থেকে। 

বড় অঙ্কের অর্থ পাবেন আসরের ইমার্জিং ক্রিকেটারও। তিনি পাবেন ২০ লাখ রুপি। এছাড়া, মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের জন্য রয়েছে ১২ লাখ রুপি। ব্যাট হাতে সর্বোচ্চ স্ট্রাইক রেটে খেলা ক্রিকেটার পাবেন ১৫ লাখ রুপি। এছাড়া পাওয়ার প্লেয়ার অব দ্যা সিজন ও গেম চেঞ্জার অব দ্য সিজন নির্বাচিত হওয়া ক্রিকেটারদের পকেটে যাবে সমান ১২ লাখ রুপি করে। 

এর আগে, প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে। দ্বিতীয়বার আর সে সুযোগ নষ্ট করেনি হার্দিক পান্ডিয়ার দল। শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা।  সম্পাদনা: তারিক আল বান্না

টিএবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়