শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সাদ উদ্দিন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য ফুটবলার সাদ উদ্দিন। সম্প্রতি পায়ে অস্ত্রোপচার করিয়েছেন বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার। ফলে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা অসম্ভব হয়ে পড়েছে। ঢাকা পোস্ট

সাদের ইনজুরিকে বড় ধাক্কা হিসেবেই দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সহকারী কোচ হাসান আল মামুন। তিনি বলেন, সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। আমরা যে মডেলের ফুটবল খেলি সে এতে অত্যন্ত কার্যকরী। তার ইনজুরির যে অবস্থা জানলাম এতে আমরা তাকে মিস করতে যাচ্ছি মনে হচ্ছে।

সাদ উদ্দিন নির্ভরযোগ্য ফুটবলার হলেও গত কয়েকটি টুর্নামেন্টে বাংলাদেশ তার ভুলের খেসারত দিয়েছে। বিশেষ করে ২০২১ সালের সাফে সাদের এক ফাউলে পেনাল্টি পায় নেপাল। সেই পেনাল্টি থেকে গোল হজম করে বাংলাদেশের ফাইনাল যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।

ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া সাফের জন্য জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাববেরা ৩৫ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছেন। সেই স্কোয়াডে ছিলেন সাদ। সব ঠিক থাকলে চূড়ান্ত স্কোয়াডেও তার থাকার কথা ছিলো। ফুটবলারদের পায়ে অস্ত্রোপচারের পর মাঠে ফিট হয়ে ফিরতে দুই-তিন মাস সময় লাগে। ডেইলিবাংলাদেশ

সাদের বিকল্প নিয়ে জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়েরের সঙ্গে আলাপ করার কথা জানিয়েছেন মামুন, সাদের সর্বশেষ অবস্থা এবং সম্ভাবনার বিষয় জানার পর হেড কোচ স্কোয়াডে খেলোয়াড় অন্তর্ভুক্তি এবং ভিন্ন পরিকল্পনা সাজাবেন। আমাদের বিকল্প খেলোয়াড়ও রয়েছে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়