শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ১০:০২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক: গোলের ব্যবধান দেখলে মনে হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড খুব সহজে জিতেছে চেলসির বিরুদ্ধে। গোল যাই হোক, অনেক লড়াই করতে হয়েছে বিজয়ী দলকে। চেলসি এদিন একের পর এক সুযোগ নষ্ট করে। ফলে প্রথমার্ধেই দুই গোল করে চালকের আসনে বসে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। - গোল ডটকম

তারা বিরতির পরও আরো দুই গোল করার সুযোগ পায়। এই জয়ে প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে ফেললা কোচ এরিক টেন হাগের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ইউনাইটেড। কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর জালের দেখা পান অঁতনি মার্সিয়াল, ব্রুনো ফের্নান্দেস ও মার্কাস র‌্যাশফোর্ড। শেষ দিকে ব্যবধান কমান জোয়াও ফেলিক্স।

এই জয়ে তিনে উঠে গেল ইউনাইটেড। শেষ হয়ে গেলো লিভারপুলের শীর্ষ চারে থাকার কিঞ্চিৎ সম্ভাবনাটুকু। সেরা চারের ফয়সালা হয়ে গেল শেষ রাউন্ডের আগেই। ইংলিশ ফুটবল থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড।

৩৭ ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে টেন হাগের দলের ৭২ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল। আর্সেনালের ৮১ ও চ্যাম্পিয়ন সিটির ৮৯ পয়েন্ট। ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে চেলসি।

এলআরবি/এইচএ


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়