শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব থাকবে বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে: রোনালদো

রোনালদো

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের জার্সিতে স্প্যানিশ লিগ এবং জুভেন্টাসের জার্সিতে ইতালিয়ান লিগ মাতিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ লিগেও আলো ছড়িয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। চলতি বছরের জানুয়ারিতে তিনি সৌদি আরবের অখ্যাত ক্লাব আল-নাসরে পাড়ি জমান। যে লিগ সম্পর্কে ফুটবলবিশ্বেরও ধারণা ছিল সামান্য। তবে আগামীতে শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি প্রো লিগকে দেখছেন বলে জানিয়েছেন রোনালদো।

৩৮ বছর বয়সী তারকা এসএসসি টিভিকে বললেন, সৌদি লিগ ক্রমে উন্নতি করে চলেছে এবং সামনের বছর আরও ভালো হয়ে উঠবে। আমি মনে করি, আস্তে আস্তে এই লিগ বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে থাকবে। তবে সেজন্য সময় লাগবে, ফুটবলারদের আসতে হবে এবং অবকাঠামো লাগবে।

তিনি আরও বলেন, তবে আমি বিশ্বাস করি, এই দেশ ও এই লিগের অসাধারণ সম্ভাবনা আছে। এখানকার মানুষ দারুণ। এই লিগও একদিন দুর্দান্ত হয়ে উঠবে বলে আমি মনে করি।

জানুয়ারিতে রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিতর্কিতভাবে সম্পর্ক ছিন্ন করে আল-নাসরে নাম লেখান, অনেকেই তাতে চমকে উঠেছিলেন। তবে তার পারিশ্রমিক আন্ষ্ঠুানিকভাবে কখনও প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, অঙ্কটি ২২ কোটি ডলারের বেশি। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়