শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:১৯ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে আর্জেন্টিনার ক্রিকেট দলের জার্সি উপহার দিলেন অ্যান্ড্রু লেওনাড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের ফুটবলের প্রতি রয়েছে অন্যরকম এক ভালোবাসা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে টিএসসিতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া কিংবা ফুটবল নিয়ে প্রিয় দলের জার্সি পরে সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে সাকিবকে একাধিকবার দেখা গেছে। এর বড় কারণ মহাতারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা। মেসির এই ভক্ত সুযোগ পেলে তাকে নিয়ে চাঁদেও যেতে চান বলে জানিয়েছিলেন।

কাতার বিশ্বকাপে মেসিরা তৃতীয় শিরোপা জয়ের পর উদযাপনে বেরিয়ে পড়েন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। গাড়ি চালিয়ে ঘুরে বেড়ান ঢাকার বিভিন্ন রাস্তায়। সাকিবের এমন ফুটবল প্রেমের গল্প পৌঁছে গেছে আর্জেন্টিনার ক্রিকেট দলেও। আর তাইতো সাকিবের জন্য উপহার এসেছে আর্জেন্টিনার জার্সি। অনেক দূরত্ব ঘুচে দেশটির ক্রিকেট দলের অধিনায়ক হারনাল ফিনালের উপহার সাকিবের হাতে পৌঁছে গেছে। একইসঙ্গে দেশটির নারী ক্রিকেট দলের অধিনায়কও জানিয়েছেন শুভেচ্ছা বার্তা।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজে শেষ টি-টোয়েন্টিতে টস শেষে ফিরছিলেন অধিনায়ক সাকিব। সেই সময় আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লেওনার্ড সাকিবের হাতে আর্জেন্টিনার জার্সি তুলে দেন। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়