শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান

সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। কারণে অকারণে সব সময়  আলোচনার শীর্ষে থাকেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। তবে এর মধ্যদিয়েও ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি। কয়েকদিন আগেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক, এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক র্স্পশ করেন সাকিব। এবার অলরাউন্ডার হয়েও টি- টোয়েন্টিতে টিম সাউদিকে পিছনে ফেলে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে প্রথম স্থানে উঠলেন টাইগারদের  টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর বুধবার সিরিজ জয়ে লক্ষ্যে মাঠে নেমে ২০২ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ। এরপর বল হতে পাঁচ উইকেট শিকার করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেন সাকিব আল হাসান। সেই সঙ্গে টি-টেয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর কীর্তি গড়েন এই অলরাউন্ডার।

এই ম্যাচের আগে ১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারীর রেকর্ড দখলে রেখেছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। সাউদির পরের অবস্থানে ছিলেন সাকিব। ১১৩ ম্যাচের ১১১ ইনিংসে ১৩১ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন সাকিব। এবার সাউদিকে ছাড়িয়ে শীর্ষে বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সাকিব ও সাউদির পর ৭৮ ম্যাচে ১২৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/একে 

  • সর্বশেষ