শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শত গোলের রেকর্ড  

আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: একই সঙ্গে ক্যারিয়ারের ৫৭তম হ্যাটট্রিকও তুলে নেন আর্জেন্টাইন তারকা। বুধবার কুরাসাওর বিপক্ষে আর্জেন্টিনার গোল উৎসবের দিন প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। গোল ডটকম

এরআগে পানামার বিপক্ষে ৯৯তম আন্তর্জাতিক গোল করেছিলেন কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কুরাসাওর বিপক্ষে ২০ মিনিটের মাথায় গোলপোস্ট ভেদ করে ম্যাজিক্যাল হান্ড্রেড ছুঁয়ে ফেলেন মেসি। বক্সের মধ্যে বল নিয়ে দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে ডানে গিয়ে নিচু শটে প্রথম গোল পান ফুটবল শাসক।

অবশ্য ১২ মিনিটে মনতিয়েল্লের কাট ব্যাক থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেন মেসি। তাকে রুখে দেন কুরাসাও গোলকিপার। ৩৩ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। চার মিনিট বাদে পূরণ করেন জাতীয় দলের হয়ে নবম হ্যাটট্রিক। - যমুনাটিভি

আর্জেন্টিনার বড় জয়ের ম্যাচে একটি করে গোল করেন নিকোলাস গঞ্জালেস, এনজো ফার্নান্দেস, আনহেল ডি মারিয়া ও গনসালো মন্টিয়েল। এতে ৭-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়েন স্কালোনি শিষ্যরা। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়