শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৮:০৪ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার সিশেলসের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: গত শনিবার প্রীতি ম্যাচের প্রথম সাক্ষাতে পূর্ব আফ্রিকার দেশ সিশেলসের বিরুদ্ধে জয় পেতে অনেক বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। মঙ্গলবার একই দলের বিরুদ্ধে আবার লড়াইয়ে নামছে লাল-সবুজের দল। বিকাল পৌনে ৪টায় সিলেট স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। 

দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়ে পূরণ হয়েছে কিছু চাওয়া। কিন্তু এতটুকুতে সন্তুষ্ট নন  কোচ হাভিয়ের কাবরেরা। তাই পূর্ব আফ্রিকার দেশটির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ সামনে রেখে বাংলাদেশ কোচ দলকে বার্তা দিলেন, লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি এখনও।

আসলে অনেক লক্ষ্য নিয়ে সিশেলসের বিপক্ষে দ্বি-পাক্ষিক এই সিরিজ খেলছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে গত শনিবার প্রথম ম্যাচে ১-০ গোলে জিতে কিছুটা চাওয়া পূরণ করেছিলেন জামাল-জিকোরা। সবশেষ ২০১৯ সালে টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিলো বাংলাদেশ, ঢাকায় ভূটানের বিপক্ষে সেই দুই প্রীতি ম্যাচে ২-০ ও ৪-১ গোলে জিতেছিল দল। ভুলে যাওয়া সেই ক্ষণ জামালদের সামনে ফিরিয়ে আনার সুযোগ। তাছাড়া আসছে জুনের সাফ চ্যাম্পিয়নশিপের আগে আত্মবিশ্বাস সঞ্চয় করে নিতে চাইছেন কাবরেরা। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়