শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম টি-টোয়েন্টিতে

বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেলো আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: ওয়ানডে সিরিজ জয়ের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। সোমবার ব্যাটে নেমে বৃষ্টির কারণে ৪ বল হাতে রেখে ২০৭ রানে মাঠ ছাড়ে বাংলাদেশ। বৃষ্টি থামার পর কমে এসেছে ম্যাচের দৈর্ঘ্যও। নতুন টার্গেটে আয়ারল্যান্ডকে ৮ ওভারে করতে হবে ১০৪ রান।

 এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে আয়ারল্যান্ড।

সোমবার টস হেরে ব্যাটে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। মাত্র ৪ ওভারেই অর্ধশত পূরণ করে বাংলাদেশ। লিটনের ৪১ রান ও রনির ৩৮ রানের মারকুটে ইনিংসের পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৮১ রান। যা বাংলাদেশের ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ সংগ্রহ। লিটন দাস ২৩ বলে ৪৭ রান করে আউট হলেও ২৫ বলে অর্ধশতক পূরণ করেন রনি তালুকদার।

এদিন মাত্র ১৪ রান করে সাঁজঘরে ফেরেনে শান্ত। এরপর ৩৮ বলে ৬৭ রান করে রনি আউট হলে শামীম হোসেন দলকে ভরসা দেন। ২০ বলে ৩০ রান করে ক্যাচ আউটে কাটা পড়েন শামীম। মিরাজের ১ বলে ৪ রান ও সাকিবের অপরাজিত ১৩ বলে ২০ রানের ইনিংসে ৪ বল হাতে রেখে ২০৭ রান তুলে বৃষ্টির কারণে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টসে জিতে বোলিংয়ে নেমে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন ক্রেগ ইয়ং। হ্যারি টেক্টর, মার্ক অ্যাডায়ার ও গ্র্যান্ড হিউম একটি করে উইকেট শিকার করেন। রিপোর্ট: সাঈদুর রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়