শিরোনাম
◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প?

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৫:১৬ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব-লিটন

সাকিব আল হাসান-লিটন দাস

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ার প্রিমিয়ান লিগের (আইপিএল) ১৬তম আসর মাঠে গড়াবে ৩১ মার্চ। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশি দুই তারকা সাকিব আল হাসান এবং লিটন দাস। তবে চলমান আয়ারল্যান্ড সিরিজের জন্য সাকিব-লিটনের আইপিএল খেলা শঙ্কায় পড়েছে।

কিছুদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আইপিএল খেলতে তারা কেউই এখনও অনুমতি (এনওসি) চায়নি। 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এই সময় তিনি জানান, সাকিব এবং লিটন আইপিএলে যোগদানের জন্য এনওসি চেয়েছে। তবে এটা নিয়ে এখনও আলাপ-আলোচনা হয়নি। তারা আমাদের কাছে চিঠি দিয়েছে। 

আগামী ৪ এপ্রিল শুরু হবে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। যে কারণে টেস্ট অধিনায়ক সাকিব ও দেশসেরা ব্যাটসম্যান লিটনের আইপিএলে যোগ দেওয়া নিয়ে ঘটেছে বিপত্তি। তবে সেই টেস্ট ম্যাচটি না খেলেই আইপিএলে অংশ নিতে চান তারা।

এবারের আইপিএল শুরু হবে আগামী ৩১ মার্চ। আসরে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১ এপ্রিল। তাই চলমান আয়ারল্যান্ড সিরিজের কারণে তারা মৌসুমের শুরুর দিকের ম্যাচসমূহে অংশ নিতে পারবেন না। এদিকে মুস্তাফিজুর রহমান দলে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। টাইগারদের টেস্ট স্কোয়াডে না থাকায় আইপিএল খেলতে কোনো বাধা নেই ফিজের। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়