শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১১:০৯ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে নিয়ে ভুয়া খবর প্রচার করায় চটেছেন বাবা হোর্হে মেসি

মেসি

এম এস রহমান: কাগজে কলমে লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন আরো সাড়ে তিন মাস পরে। আগামী জুনে তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। পিএসজির পক্ষ থেকে চুক্তি নবায়নের কোনো ইঙ্গিত নেই, তাই তাকে নিয়ে গুঞ্জনের কমতি নেই। সম্প্রতি সংবাদমাধ্যমে তিনটি খবর প্রকাশিত হয়, যাকে ভুয়া বলে উড়িয়ে দিলেন তার বাবা হোর্হে মেসি। ইনস্টাগ্রাম

কয়েকদিন আগে রিপোর্ট বের হয়, কোচ ক্রিস্টোফার গালটিয়েরের সঙ্গে তর্কাতর্কি করে অনুশীলন শেষ না হতেই মাঠ ছাড়েন মেসি। এছাড়া পিএসজিও নাকি তার শর্ত মেনে চুক্তি করতে রাজি নয়। এরপর সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে ৬০ মিলিয়ন ইউরো বেতন চেয়েছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।ছেলেকে নিয়ে এই তিন খবরে রেগে আগুন হোর্হে মেসি। ইনস্টাগ্রামে এক পোস্টে এই খবরগুলো প্রকাশ করে লিখেছেন, ভুয়া খবর গুলোকে বিশ্বাস করবেন না। আমরা আর মিথ্যা মেনে নেবো না।

মেসি সিনিয়র ভুয়া রিপোর্ট গুলোর আরও স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, আর কতদিন তারা মিথ্যা বলতে থাকবে? এগুলো সবই ভুয়া। ফলোয়ার বাড়ানোর জন্য এসব করা আর সহ্য করবোনা আমরা।

শেষ পর্যন্ত মেসি পিএসজিতেই থাকবেন নাকি অন্য কোথাও যাচ্ছেন, সেটা নিয়ে এখনও ধোঁয়াশা। সম্প্রতি আল হিলাল তাকে রোনালদোর সমান বেতন দিয়ে নিতে চেয়েছে। তবে তার শৈশবের ক্লাব নিউয়েল’স ওল্ড বয়েজে ফেরার কোনো সম্ভাবনা নেই জানিয়েছেন সাংবাদিক গুইলেম বালাগুয়ে। তিনি বলেন, আর্জেন্টাইন তারকা অভিজাতক ফুটবল ক্লাবেই খেলে যেতে চান। রিপোর্ট: সাঈদুর রহমান

এমএসআর/এএ

  • সর্বশেষ