শিরোনাম
◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ ◈ ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান ‌ক্রিকেট টিম হোটেলের সামনে বিক্ষোভ ◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বল উলভারহ্যাম্পটনের কাছে লিভারপুল হারলো ৩-০ গোলে

উলভারহ্যাম্পটন-লিভারপুল

স্পোর্টস ডেস্ক: শক্তিশালী লিভাপুলের জন্য ফলাফলটা খুবই বেমানান। দুর্বল প্রতিপক্ষের দাপটের কাছে দাঁড়াতেই পারলো মোহম্মদ সালাহ’র রিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের নিচের সারির দল উলভারহ্যাম্পটনের কাছে ধরাশায়ী হয়েছে। শনিবার রাতে মলিনাক্স স্টেডিয়ামে স্বাগতিক উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় জায়ান্ট লিভারপুল।- গোল ডটকম

ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে লিভারপুলের রক্ষণ কাঁপাতে থাকে উলভারহ্যাম্পটন। তৃতীয় মিনিটে মাথেউস কুনইয়ার শট ফিস্ট করে ফেরান গোলরক্ষক অ্যালিসন। মুহূর্ত বাদে পাবলো সারাবিয়ার শট যায় বাইরে। উলভস সমর্থকরা আনন্দে মেতে ওঠার উপলক্ষ পেয়ে যায় পঞ্চম মিনিটে। আত্মঘাতী গোল করে লিভারপুল।

দ্বাদশ মিনিটে আবারও গোল হজম করে বসে লিগে ধুঁকতে থাকা অল রেডরা। উলভারহ্যাম্পটনের হয়ে অভিষেকেই গোল পান ডিফেন্ডার ক্রেইগ ডসন। ৭১ মিনিটে নিখুঁত টোকায় বল জালে জড়ান রুবেন নেভেস। ম্যাচের ভাগ্যও লেখা হয়ে যায় তখনই।

এলআরবি/এসএ
 

  • সর্বশেষ