শিরোনাম
◈ ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশীদারিত্ব কমছে, বাড়ছে ভারতের উপস্থিতি ◈ সব সূচকে রেকর্ড, জিরো ওয়েটিং টাইমে ফিরেছে চট্টগ্রাম বন্দর ◈ জাপানের সঙ্গে গভীর হচ্ছে সম্পর্ক, বাড়ছে উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা ◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি ◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লাকে ১৫৭ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম

কুমিল্লাকে ১৫৭ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক: মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে আফিফ-উসমানের ফিফটিতে এবং দারউইশ রাসুলির ক্যামিওতে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে এখন পর্যন্ত দুই ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একটিতে জয়ের নায়ক ছিলেন উসমান খান। অন্য ম্যাচে চট্টগ্রাম জিতেছে আফিফ হোসেনের ব্যাটে ভর করে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। মাত্র ৬ রানের মধ্যে মেহেদী মারুফ (শূন্য রান) এবং খাজা নাফেকে (২ রান) হারিয়ে বসে চট্টগ্রাম। সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে আফিফ এবং উসমানের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি।

এই দুইজন তৃতীয় উইকেটজুটিতে ৮৮ রান যোগ করেন। উসমান ৪১ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৫২ রান করে আউট হন। এরপর অধিনায়ক শুভাগতকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন আফিফ।

শুভাগত ১২ রান করে আউট হয়ে ফিরেন সাঝ ঘরে। এই সময় ৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। শেষ ওভারে আউট হওয়ার আগে আফিফ ৪৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৬২ রান করে ফেরেন। শেষদিকে নেমে রাসুলি ৯ বলে ১ চার ও ২টি ছয়ে ২১ রানে অপরাজিত থাকেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে তানভীর এবং হাসান আলী ২টি করে উইকেট শিকার করেন। এছাড়াও সৈকত আলী নেন ১ উইকেট। অন্য দুই উইকেট যায় রান আউটের ফাদে পড়ে।

এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়