শিরোনাম
◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১০ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় স্থায়ী মাঠ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

নারী ক্রিকেট দল

রিয়াদ হাসান: সব দলের অনুশীলন হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন একাডেমির মাঠে। পুরুষদের জাতীয় ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, অনূর্ধ্ব-১৯ দল কিংবা হাই পারফরম্যান্স ইউনিট সবার অনুশীলনের একমাত্র ভরসা এই ভেন্যু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার নারী দলের অনুশীলনের জন্য স্থায়ী ভেন্যু নির্ধারণ করেছে একই সঙ্গে অনূর্ধ্ব-১৯ (পুরুষ) দলের জন্যও স্থায়ী অনুশীলনের ভেন্যু ঠিক করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবি কর্মকর্তা মাহবুব আনাম বলেন, আগে শুধু জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দল অনুশীলন করতো। এখন অনূর্ধ্ব-১৯ নারী দল হয়েছে, জাতীয় নারী দলের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) হয়েছে। তাই মাঠ যেমন প্রয়োজন, অনুশীলনের সুবিধাও প্রয়োজন। আগে বলেছিলাম, একেকটা সেন্টার ধরে কাজে হাত দেবো। আমি রাজশাহী ঘুরে এসেছি। আমরা এরই মধ্যে সেখানকার কাজে হাত দিয়েছি।

তিনি বলেন, রাজশাহীতে ইনডোর সুবিধাটি পুনর্গঠন করা হচ্ছে। ওটার মেরামতের কাজে হাত দিয়েছি। চট্টগ্রাম ও সিলেটে আমরা যেভাবে অনুশীলন সুবিধা তৈরি করেছি, একইভাবে আমরা রাজশাহীতেও কাজটা করবো।

আমরা আশা করছি, এই বর্ষার মধ্যেই রাজশাহীর অনুশীলন সুবিধা প্রস্তুত করবো এবং অনূর্ধ্ব-১৯ ছেলেদের জন্য একটা স্থায়ী অনুশীলনের ব্যবস্থা করবো। একইভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে খুলনাকে আমরা নারী দলের অনুশীলনের জন্য তৈরি করবো। আমাদের সার্ভেয়াররা এখন রাজশাহীতে কাজ করছে। রাজশাহীর কাজ শেষ করে তারা খুলনার কাজটা ধরবে।

মাহবুব আনাম আরো বলেন, আমরা বরিশালেও কাজ ধরবো। এনএসসি বরিশালের মাঠের উন্নয়ন কাজ করেছে। একইসঙ্গে মাঠের বাইরে অনুশীলনের জন্য বাকি যে প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোর কাজ শুরু হবে। এ তিনটা মাঠের কাজই আমরা এই মৌসুমে শুরু করবো। আশা করছি এই বছরের মধ্যেই এই তিনটা সুবিধা তিনটা গ্রুপের অনুশীলনের জন্য তৈরি হয়ে যাবে। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ