শিরোনাম
◈ শুরু হলো তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক ◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাউশির বড় সুখবর, বাড়ল ডাটা এন্ট্রির সময়সীমা ◈ চূড়ান্ত নকশা সম্পন্ন, বাস্তবায়নের পথে পদ্মা ব্যারেজ প্রকল্প ◈ পুত্রজায়ায় রাষ্ট্রীয় সংবর্ধনায় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার সঙ্গে একাধিক চুক্তি সই আজ ◈ মালয়েশিয়া যাত্রাকালে বিমানে যাত্রীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ সিজেপি’র এক মাস: ‘আমাদের কথা শুনছে মানুষ’ ◈ বজ্রপাতে তিন মাদ্রাসাশিক্ষার্থীসহ সারাদেশে নিহত ১১ ◈ প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর, বন্দিদের মুক্তিতে কূটনৈতিক তৎপরতার আশ্বাস ◈ নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে ◈ বাংলাদেশ-ভারত সীমান্তে বিজেপির জয়ে উদ্বেগ বাড়ছে

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ১০:১২ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনেক কষ্টের জয়ে সেমিফাইনালে বার্সেলোনা

বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: রিয়াল সোসিয়েদাদ অনেক দাপ দেখিয়েছে। বার্সেলোনার বিরুদ্ধে প্রথমার্ধ থেকেই তারা ১০ জন খেলেছে। অনেক লড়াই করেও ধাক্কা সামলে উঠতে পারলো না সোসিয়েদাদ। হেরেই গেলো তারা। উসমান দেম্বেলের একমাত্র গোলে জয় পেয়ে কোপা দেল রের সেমিফাইনাল উঠলো বার্সেলোনা। - মার্কা

ক্যাম্প ন্যুয়ে বুধবার রাতে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। বিরতির পর জয়সূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা বার্সেলোনা প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি।

এর মাঝেই ৪০তম মিনিটে সের্হিও বুসকেতসেকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জুল কুন্দের পাস ধরে ডান দিক দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জোরাল শটে দলকে এগিয়ে নেন দেম্বেলে। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়