শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৮:১৪ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ ষোলর প্রথম ম্যাচে শনিবার নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র লড়বে

কাতার বিশ্বকাপ

এরফান আলম: কাতার বিশ্বকাপের শেষ ষোলোর খেলা শুরু হচ্ছে শনিবার। এই পর্বে বিজয়ী দল হাসতে হাসতে পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। অপর দল একবুক হতাশা নিয়ে বিদায় নিবে বিশ্বকাপ থেকে। প্রথম ম্যাচে মাঠে নামছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় রাত ৯টায় দুই দল মুখোমুখি হবে। একই দিনে অপর ম্যাচে রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। 

কোচ লুই ভান গালের দল নেদারল্যান্ডস আন্তর্জাতিক ফুটবলে টানা ১৮ ম্যাচ অপরাজিত। কাতার বিশ্বকাপে কোডি গাকপো গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে গোল করে নেদারল্যান্ডসের ফুটবল ইতিহাসে চতুর্থ রের্কড গড়েছেন। 

যুক্তরাষ্ট্র প্রথমবার ২০০২ সালে বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলো। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রথম চারটি প্রীতি ম্যাচ হেরে গিয়েছিলো। কিন্তু ২০১৫ সালে ববি উড ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে জিতিয়ে নিয়ে যায়।

নেদারল্যান্ডসের ডিফেন্ডার জেরেমি ফ্রিম্পং গোড়ালিতে ৩০ নভেম্বর আঘাত পায়। তবে তার পরের দিনেই আবার প্রশিক্ষণে ফিরে আসেন। মাথাইস ডে লিগত ও নেথেন একেকে এই ম্যাচটি খুব সাবধানে খেলতে হবে যাতে আর হলুদ কার্ড না পায় তা না হলে সম্ভাব্য কোয়ার্টার-ফাইনাল খেলতে পারবেন না তারা।
যুক্তরাষ্ট্রের জন্য, ইরানের বিরুদ্ধে গোল করার সময় আঘাত পেয়ে পেলভিক কনটুশনে ভুগছেন ক্রিশ্চান পুলিসিক। প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে তাকে। তিনি হাসপাতালের বিছানা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন ।  

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়