শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৪:০২ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাকের কারণে গ্রেপ্তার হওয়া নিয়ে ভীত নন ক্রোয়েশিয়ান সুন্দরী

ইভানা নল

ঝুমুরী বিশ্বাস: কাতার বিশ্বকাপ ফুটবলে পোশাকের কারণে আলোচিত-সমালোচিত হচ্ছেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নল। কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়ে পোশাকবিধি না মানায় তিনি গ্রেপ্তারের ঝুঁকিতে আছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। তবে ইভানা বলছেন, পোশাকের কারণে গ্রেপ্তার হওয়া নিয়ে তিনি ভীত নন। খবর দ্য ইনডিপেনডেন্টের

বিশ্বকাপ খেলা দেখতে আসা দর্শকদের মার্জিত পোশাক পরার পরামর্শ দিয়েছে কাতার কর্তৃপক্ষ। দেশটিতে বিদ্যমান আইনের কথা মনে করিয়ে দিয়ে নারী দর্শকদের খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকতেও আহ্বান জানায়।

কাতার বিশ্বকাপে ২৩ নভেম্বর মরক্কোর বিরুদ্ধে ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। রোববার (২৭ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামে ক্রোয়েশিয়া। সেই ম্যাচে ৪-১ গোলে জয়ী হয় ক্রোয়েশিয়া। সেখানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নল। কাতারে গিয়ে তিনি দেশটির পোশাক নীতি লঙ্ঘন করেছেন বলে খবরে অভিযোগ উঠেছে। এই কারণে তিনি গ্রেফতার হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। 

জেবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়