শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ১০:০৯ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনের কোচ এনরিক যখন ফুটবলারের শ্বশুর

ফেরান তোরেস- স্পেন কোচ লুইস এনরিক- মেয়ে সিরা মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে যাচ্ছে স্পেন। সোমবার রাতে জার্মানির সঙ্গে ড্র করলেও তারুণ্য নির্ভর দলটি বেশ আশা জাগাচ্ছে। তাদের নান্দনিক ফুটবল মুগ্ধ করেছে সবাইকে। দলের আক্রমণভাগের বড় ভরসার নাম ফেরান তোরেস। তার অন্য একটা পরিচয়ও আছে। স্পেন কোচ লুইস এনরিকের মেয়ে সিরা মার্টিনেজের সঙ্গে তিনি প্রেম করছেন। - ডেইলি মেইল 

সম্প্রতি গুঞ্জন রটেছে যে, এই তরুণ দম্পতির ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে। এবার মেয়ের প্রেমিককে নিয়ে কথা বলতে হলো স্পেন কোচকে। এক সাক্ষাতকারে এনরিকেকে জিজ্ঞাসা করা হয়েছিল- যদি তোরেস বিশ্বকাপে গোল করে থাম্ব সাকিং বেবি সেলিব্রেশন করেন তাহলে কী করবেন স্প্যানিশ ম্যানেজার?

যার উত্তরে এনরিকে হাসতে হাসতে বলেন, ফেরান তোরেস যদি গোল করে ওভাবে সেলিব্রেট করে, তাহলে আমি ওকে সঙ্গে সঙ্গে বেঞ্চে বসিয়ে দেবো। ওকে আর কোনও দিন মাঠে নামতে দেব না। এনরিকের এই মজার উত্তরে বেশ আনন্দ পেয়েছেন ফুটবলপ্রেমীরা। সোশ্যাল সাইটে বেশ শেয়ার হচ্ছে ভিডিওটি। 
 
বয়ফ্রেন্ডকে উৎসাহ দিতে সিরা এখন কাতারে অবস্থান করছেন। মাঠে গিয়ে খেলাও দেখছেন। তোরেস গোল করার পর হাতের আঙুল বুকের কাছে এনে ইংরেজির এস অক্ষরের আদল বানিয়ে সেলিব্রেটও করেছেন। বুঝিয়েছেন যে, ভালোবাসার মানুষের নাম শুরু এস দিয়ে। সিরা নিজেও খেলোয়াড়। পেশায় শো জাম্পার সিরা ঘোড়ার পিঠে চড়ে নানারকম খেলা দেখান। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়