শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ১২:২২ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা দলে ৫ পরিবর্তন

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর্জেন্টিনার। লিওনেল মেসির স্বপ্নও খেয়ে গেছে বড় এক ধাক্কা। এই পরাজয়ের ফলে আর্জেন্টিনা কার্যত নকআউট পরিস্থিতিতে পড়ে গেছে। হারলেই বিদায়!

এমন পরিস্থিতিতে আজ মেক্সিকোর মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির দল। কোচ স্ক্যালোনি আগের ম্যাচ থেকে এই ম্যাচে এনেছেন পাঁচটি পরিবর্তন।

সৌদির কাছে হারের ম্যাচে একাদশে ছিলেন ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকলাস টালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস আর আলেহান্দ্রো পাপু গোমেজরা। তাদের জায়গা হয়নি আজকের ম্যাচে।

তাদের জায়গায় দলে ঢুকেছেন গনজালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, গিদো রদ্রিগেজ আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর্জেন্টিনা একাদশ-
এমিলিয়ানো মার্টিনেজ
গনজালো মন্তিয়েল, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া;
গিদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার;
লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়