শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩৮ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসরের ঘোষণা দিলেন ব্রাজিলের রামিরেস

অবসরের ঘোষণা দিলেন ব্রাজিলের মিডফিল্ডার রামিরেস

স্পোর্টস ডেস্ক: গত দুই বছর ধরে ছিলেন ক্লাবহীন। সর্বশেষ ২০২০ সালে রামিরেস খেলেছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে। এরপর থেকে আর কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার। টানা দুই বছর ক্লাবহীন থাকার পর অবসর ঘোষণা করলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। বিডিনিউজ

ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে গত বুধবার পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানান তিনি আর নতুন ঠিকানা খুঁজে পাননি। ব্রাজিলিয়ান দুই ক্লাব জয়নভিল ও ক্রুজেইরোতে দারুণ খেলে ২০০৯ সালে ইউরোপে পাড়ি জমান রামিরেস। যোগ দেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়।

বেনফিকায় এক মৌসুম খেলার পর ২০১০ সালে চেলসিতে যোগ দেন রামিরেস। ইংলিশ ক্লাবতিতে তিনি কাটান ক্যারিয়ারের সেরা সময়। চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫১ ম্যাচ খেলে ৩৪টি গোল করেন রামিরেস। সাড়ে পাঁচ বছরে লন্ডনের ক্লাবটির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি প্রিমিয়ার লিগসহ মোট পাঁচটি শিরোপা জেতেন তিনি। 

২০১৬ সালে চেলসি ছেড়ে চাইনিজ সুপার লিগের ক্লাব জিয়াংসু সুনিংয়ে যোগ দেন রামিরেস। বিদায়বেলায় সমর্থনের জন্য সাবেক ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রামিরেস। 

নিজের ক্যারিয়ার নিয়ে কিছুক্ষণ চিন্তা করার পর জানাচ্ছি, একজন পেশাদার ফুটবল খেলোয়াড় হিসাবে আনুষ্ঠানিকভাবে আমি বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়