শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৯:১৫ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়া কাপের দল ঘোষণা করলো বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক: গত রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সামনেই এশিয়া কাপ। আগামী ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সিলেটে চলবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট। এ উপলক্ষে সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের এই দলের নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ বাছাইপর্বের পারফর্মেন্স দিয়ে মূল দলে জায়গা করে নিয়েছেন সোহেলী আক্তার। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আগামী ১ অক্টোবর উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে থাইল্যান্ডের। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ তে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহেলী আক্তার।

স্ট্যান্ডবাই : মারুফা আকতার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তানিশা, রাবেয়া খান। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়