শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩২ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপ দলের চার সদস্যের জন্য ৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপ দলের চার সদস্যের জন্য ৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা

স্পোর্টস ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের এ অর্জনের বড় অংশীদার পাহাড়ি জেলা খাগড়াছড়ি। খাগড়াছড়ির তিন নারী ফুটবলার ছাড়াও বাংলাদেশ দলে ছিলেন একজন সহকারী কোচ। 

শিরোপা জেতার খবরে বাংলাদেশের নারী ফুটবল দলের তিন ফুটবলার ও এক কোচের জন্য চার লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। 

শিরোপা জয়ের পরপরই খাগড়াছড়ি জেলা প্রশাসনের ফেসবুক পেজে এ ঘোষণা দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক। 

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, বাংলাদেশের এ জয়ের বড় অংশীদার খাগড়াছড়ির ফুটবলাররাও। তাদের এ অর্জনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ফুটবলার ও এক কোচের প্রত্যেককে এক লাখ টাকা করে চার লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। টিমের রূপনা চাকমা যেহেতু রাঙ্গামাটির তাই তার বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনই সিদ্ধান্ত নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়