শিরোনাম
◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন ◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:২৫ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল সো‌সি‌য়েদা‌দের কা‌ছে পরা‌জিত বার্সেলোনার নারী দল

স্পোর্টস ডেস্ক : অ‌বিশ্বাস‌্য ম‌নে হ‌লেও স‌ত্যি, বার্সেলোনার মেয়েদের টানা ৪৫ ম্যাচের অপরাজেয় যাত্রা থামিয়ে দিয়েছে রিয়াল সোসিয়েদাদ। লিগা এফ-এর ম্যাচে রোববার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছে শিরোপাধারীরা। ৩৫০ দিনের মধ্যে তাদের প্রথম হার এটি।

ম্যাচের শুরুটা যদিও ভালো করে বার্সেলোনা। প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। কিন্তু পরে প্রথমার্ধেই গোল দুটি হজম করে দলটি।

বার্সেলোনা সবশেষ হেরেছিল একই প্রতিপক্ষের সঙ্গে একই মাঠে! গত বছরের নভেম্বরে লিগ ম্যাচে এখানে ১-০ গোলে হেরেছিল তারা।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা ওই একটি ম্যাচই কেবল হেরেছিল। সেবার চ্যাম্পিয়ন্স লিগ, লিগা এফ, কোপা দে লা রেইনা ও স্প্যানিশ সুপার কাপ- মৌসুমে চার শিরোপার সবকটিই জিতেছিল তারা।

বার্সেলোনার ছেলেদের দল চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১১ ম্যাচেই জিতেছে।

  • সর্বশেষ