স্পোর্টস ডেস্ক: ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারানো গৌরব ফিরে পাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন পরিচালনা পরিষদ। গত ৯ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৬ সদস্যের পরিচালনা পরিষদের নির্বাচিত হয়েছে।
বিএনপির প্রবীন রাজণীতিবিদ এবং সরকার দলীয় সংসদ সদস্য বরকত উল্লা বুলু সভাপতি পদে নির্বাচিত হয়ে ঐতিহ্যবাহী ক্লাবকে সকল খেলায় শীর্ষে তোলার অঙ্গীকার করেছেন। পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ার পর ক্লাবটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে দেশের জনপ্রিয় তিনটি খেলা ফুটবল, হকি এবং ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনে বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতিদের দেওয়া হয়েছে দায়িত্ব।
পরিচালক মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান এবং মো. আবুল কালাম এমপি, এমএ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, হকি কমিটির চেয়ারম্যান সাজেদ এএ আদেল এবং নারী উইংয়ের চেয়ারম্যান হয়েছেন নিলোফার চৌধুরী মনি। -- টি-স্পোর্টস
৩১ মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মতবিনিময় সভায় যোগ দিতে ঢাকার মতিঝিলে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে সকাল ১১টায় পৌঁছালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ, স্থায়ী সদস্য ও খেলোয়াড়রা উষ্ণ অভ্যর্থনা জানান। ক্লাব পরিদর্শনকালে তিনি ক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং ক্লাবের সার্বিক কার্যক্রম ও ঐতিহ্য নিয়ে কথা বলেন।
দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে চান এবং সেই লক্ষ্যেই কাজ শুরু করেছেন।
ক্লাব প্রাঙ্গনে দেয়া বক্তব্যে তিনি বলেছেন-‘আমরা একটা অন্ধকার যুগ এবং অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছি। নতুন স্বপ্ন নিয়ে ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজিয়ে নেই। মোহামেডান ক্লাব অনেক ভাল করবে। মোহামেডান ক্লাবে যারা এসেছেন, তাদের মধ্যে বেশ কজন তরুণ।খেলার মাঠে আমরা সুস্থ প্রতিযোগিতা দেখতে চাই। আমরা ঐ দৃশ্য দেখতে চাই, মোহামেডান ক্লাব-আবাহনীর খেলা ন্যাশনাল স্টেডিয়ামে হচ্ছে, আর বাইরে আমরা মারামারি করছি।
এক সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে গোলবার সামাল দিয়েছেন আমিনুল হক। মোহামেডানে খেলে পেয়েছেন তারকাখ্যাতি। সে কারণেই মোহামেডানের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্লাবের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।