শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০২:৩৮ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব্রা‌জি‌লের জনগণ আমা‌কে মানুষ হিসা‌বে নয় পণ‌্য হিসা‌বে দে‌খে : নেইমার

স্পোর্টস ডেস্ক : ব্রা‌জি‌লের তু‌খোর ফুটবলার নেইমার বর্তমানে পুরো ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ব্রাজিলের মানুষ অনেক সময় তাকে মানুষ হিসেবে নয়, বরং একটি পণ্য হিসেবে দেখে, যা তার জন্য মানসিকভাবে ক্লান্তিকর। ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ সময়ে তিনি একদিকে শৈশবের ক্লাব সান্তোসে দ্বিতীয় দফায় খেলছেন, অন্যদিকে চোটে জর্জরিত শরীরের সঙ্গে লড়াই করছেন।

নেইমার ব্রাজিল জাতীয় দলের চারপাশের পরিবেশ নিয়েও সরব। তার মতে, সমর্থক ও মিডিয়ার চাপ এতটাই বেশি যে তা অভিজ্ঞ খেলোয়াড়দের জন্যও দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করে। -- সময়‌নিউজ

তি‌নি বলেন, একজন ফুটবলার হওয়া অনেক বড় মূল্য চুকানোর মতো বিষয়। ব্রাজিলে এটা খুবই কঠিন। মানুষ আপনাকে চেপে ধরে। তারা বোঝে না আপনি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, এটা কঠিন, আমি কৃতজ্ঞ, কারণ আমি এর জন্য পরিশ্রম করেছি। কিন্তু আমিও মানুষ। আমারও অনুভূতি আছে, আমিও কষ্ট পাই, ব্যথা পাই, খারাপ মুডে ঘুম থেকে উঠি, কাঁদি, রাগ করি, আবার খুশিও হই, এটাই স্বাভাবিক। তাহলে আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারব না কেন?

সম্প্রতি জাতীয় দলে জায়গা না পাওয়ায় মাঠের বাইরে থেকে ফিটনেস নিয়ে কাজ করছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নেইমার। তবে আন্তর্জাতিক ফুটবলের দিকে তার নজর রয়েছে। ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ (যেখানে ফ্রান্স ২-১ গোলে জিতেছে) দেখার সময় তিনি তার সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পের প্রশংসাও করেছেন।

বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এমবাপ্পের ফিনিশিং নিয়ে নেইমার বলেন, ‘গোলের সামনে সে (এমবাপ্পে) ভুল করে না।

ফলাফল ব্রাজিলের বিপক্ষে গেলেও নেইমার ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছেন। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে তিনি বলেন, ‘বিশ্বকাপ আসছে, সবাইকে সেরা ফর্মে থাকতে হবে—চলো!
 
এখন নেইমারের মূল লক্ষ্য ব্রাজিলিয়ান সিরি আ'য় সান্তোসকে উপরের দিকে তোলা। বর্তমানে তারা ৮ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) তাদের পরবর্তী ম্যাচ ক্লাব দো রেমোর বিপক্ষে।

বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের আরেকটি বড় লক্ষ্য হলো ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দলে জায়গা করে নেওয়া এবং টুর্নামেন্টের জন্য নিজেকে সেরা ফিটনেসে নিয়ে যাওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়