শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৫ মার্চ হোয়াইট হাউসে সংবর্ধনা পাচ্ছে মে‌সির ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক : বছরের ডিসেম্বরে ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতে ইন্টার মায়ামি। ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। আগামী ৫ মার্চ ওয়াশিংটনে হবে সংবর্ধনা অনুষ্ঠান।

বিভিন্ন ক্রীড়া লিগের চ্যাম্পিয়ন দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রীতি। এর আগে ২০২৩ সালের এমএলএস কাপ জেতায় পরের বছর ১২ জুন কলম্বাস ক্রুও একই সম্মান পেয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার হোয়াইট হাউসে যাচ্ছে লিওনেল মেসিদের ক্লাব। --- টি স্পোর্টস

তবে সংবর্ধনা অনুষ্ঠানে মায়ামির অধিনায়ক মেসি থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তাঁর প্রতিনিধি বা ক্লাব আনুষ্ঠানিকভাবে তাঁর উপস্থিতির বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করেনি, তবে মায়ামি হেরাল্ডের একটি সূত্র জানিয়েছে পুরো দলই এই সফরে অংশ নেবে।

সংবর্ধনার দুই দিন পর ওয়াশিংটন ডিসিতেই ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচ রয়েছে। তাই দলের সঙ্গে মেসির সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা জোরালো। উপস্থিত থাকলে এটিই হবে মেসির প্রথম হোয়াইট হাউস সফর।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেসিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়ার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। সময় মেলাতে না পারায় উপস্থিত থাকতে পারেননি আর্জেন্টাইন মহা তারকা।

২০২৫ সালের ডিসেম্বরে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে মায়ামি। ২০২০ সালে মেজর লিগ সকারে অভিষেকের পর এটি তাদের প্রথম লিগ শিরোপা। ২০২৩ সালে মেসির আগমনের পর থেকেই ক্লাবটির উত্থান শুরু হয়েছে।

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটেও এই সফর গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি অলিম্পিক স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের পুরুষ হকি দল হোয়াইট হাউস সফরে গেলে ট্রাম্পের করা মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইন্টার মায়ামির এই সফরটি হতে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়