শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

স্পোর্টস ডেস্ক : চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে আগের লেগে ১-০ গোলে জিতে এসেছিল। বুধবার রা‌তে ঘরের মাঠে ১৪ মিনিটের মধ্যেই ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। রাফা সিলভা গোল করে বেনফিকাকে আশা দেখাতে শুরু করেন। কিন্তু না, হলো না। দুই মিনিটের মধ্যেই রিয়াল আরেকবার এগিয়ে যায়। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরেক গোল করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করে তারা।

রিয়াল মাদ্রিদের জয়টি ২-১ গোলে, দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে। রিয়ালের হয়ে আজ প্রথম গোলটি করেছিলেন চুয়ামেনি। শেষদিকেরটি ভিনিসিউস জুনিয়রের। শেষ ষোলোয় তাদের সম্ভাব্য প্রতিপক্ষ স্পোর্টিং সিপি নয়তো ম্যানচেস্টার সিটি। -- সময়‌নিউজ

সান্তিয়াগো বার্নাব্যুতে ১৪ মিনিটে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। তবে ফিরতে বেশিক্ষণ নেয়নি তারা। ডি বক্সের ভেতর থেকে কয়েকজনের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন চুয়ামেনি। ভিনির গোলটি ৮০ মিনিটে। আগের লেগে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। আজ গোল করেই তার চির পরিচিত নাচ দেখান।

আরেক ম্যাচে মোনাকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। দ্বিতীয়ার্ধে মার্কুইনহোসের সমতাসূচক গোলের পর গোল করেন কাভিচা খাবারেসখেলিয়া। স্বস্তির ব্যাপার হলো আগের লেগে ৩-১ গোলে জিতেছিল তারা। দুই লেগের ৫-৪ গোলের জয় তাদের তুলে দিল শেষ ষোলোয়।

জুভেন্টাস জিতলেও রাতটা তাদের জন্য ভুলে যাওয়ার। ৩-২ গোলের জয় তাদের শেষ ষোলোর টিকিট এনে দিতে পারল না। কারণ গ্যালাতসারের বিপক্ষে প্রথম লেগে ৫-৩ গোলে হেরেছিল তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়