শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণে তীব্র নিন্দা জানা‌লেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক : উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে ভিনিসিউস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন।

বিবৃতিতে ইনফান্তিনো বলেন, বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিউস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগে আমি স্তম্ভিত ও মর্মাহত।

ক্রীড়াঙ্গন ও সমাজে বর্ণবাদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের খেলাধুলা ও সমাজে বর্ণবাদের কোনো সুযোগ নেই। এই পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। --- ডেই‌লি স্টার বাংলা

খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষা দিতে ফিফার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘ফিফার ‘গ্লোবাল স্ট্যান্ড অ্যাগেইনস্ট রেসিজম’ এবং ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর মাধ্যমে আমরা খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা যথাযথ পদক্ষেপ নিতে প্রস্তুত।

ম্যাচ চলাকালীন বর্ণবাদবিরোধী প্রটোকল অনুসরণ করায় ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের প্রশংসাও করেন ইনফান্তিনো। বিশেষ সংকেতের মাধ্যমে খেলা থামিয়ে পরিস্থিতির মোকাবিলা করায় রেফারির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘আমি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারকে সাধুবাদ জানাই। তিনি হাতের ইশারায় খেলা থামিয়ে বর্ণবাদবিরোধী প্রটোকল সক্রিয় করেছেন এবং পরিস্থিতির সামাল দিয়েছেন।

সবশেষে ভিনিসিউস ও বর্ণবাদের শিকার হওয়া সবার সঙ্গে সংহতি প্রকাশ করে ফিফা সভাপতি বলেন, ‘ফিফা এবং ফুটবল বিশ্ব বর্ণবাদ ও যেকোনো ধরনের বৈষম্যের শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আমি আবারও বলব: বর্ণবাদকে না বলুন! সব ধরনের বৈষম্যকে না বলুন!

  • সর্বশেষ
  • জনপ্রিয়