শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা সত্যিই সরল মানুষ,  দৈনন্দিন প্রয়োজনগুলো ঠিক করে দিন: নতুন সরকারকে জ্যোতির আহ্বান

স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে এবার ক্রিকেট নয়, দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সংকট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এক ফেসবুক পোস্টে তিনি নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্ব নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণকে অগ্রাধিকার দিতে।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে জ্যোতি প্রশ্ন তোলেন, “পদ ও ক্ষমতা নিয়ে এত লড়াই কেন? এসব কি মানুষের সেবা আর দেশের কল্যাণের জন্য হওয়ার কথা নয়? কিন্তু বাস্তবে আমরা কেমন আছি?

সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের এক বাস্তবচিত্র তুলে ধরেন অধিনায়ক। অতিরিক্ত রোগীর চাপ ও জনবল সংকটে ভোগা হাসপাতাল, ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত সড়কব্যবস্থা এবং বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীদের দুর্ভোগের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

জ্যোতি বলেন, আমরা এই দেশের মানুষ খুবই সরল। আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করলেই আমরা কোনো প্রশ্ন করব না। শিক্ষা, চিকিৎসা, ভালো রাস্তা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, এগুলোই তো সহজ হিসাব।

একটি হাসপাতালের উদাহরণ দিয়ে লেখেন, যেখানে দেড় হাজার শয্যার বিপরীতে পাঁচ হাজারেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন, অথচ চিকিৎসক ও নার্সের সংখ্যা হাতে গোনা। “এ অবস্থায় কেউ কীভাবে সঠিক চিকিৎসা পাবে? মাথাব্যথা হলে তো ভুলেই যান,” মন্তব্য করেন তিনি।

দেশের অবকাঠামোর দুরবস্থাও তুলে ধরেন জ্যোতি। তার ভাষায়, আমরা যে রাস্তাগুলো দিয়ে চলাচল করি (কিছু দূরপাল্লার মহাসড়ক ছাড়া) সেগুলো এতটাই ঝুঁকিপূর্ণ যে সুস্থ মানুষও আহত হতে পারে। সেখানে বয়স্ক, অসুস্থ বা গর্ভবতী নারীদের অবস্থা কী—ভাবাই যায় না, আল্লাহই জানেন। অথচ এসব নিয়ে কেউ কথা বলে না।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আমরা সত্যিই খুব সরল মানুষ। খুব সহজেই খুশি হয়ে যাই। আমাদের জন্য খুব বেশি কিছু করার দরকার নেই—শুধু দৈনন্দিন প্রয়োজনগুলো ঠিক করে দিন, তারপর যা খুশি করুন, কেউ প্রশ্ন করবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়