শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌স্ট্রেলিয়ার স্টি‌ভেন স্মিথ পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আগামী ২৬ মার্চ থে‌কে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে। এর আগে ১১তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের সরাসরি দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে।

নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়নজ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার স্টিভেন স্মিথকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। স্মিথের জন্য ফ্রাঞ্চাইজিটি খরচ করছে প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপি, যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ। এর ফলে তিনি বাবর আজমের বেতনের দ্বিগুণ বেতন পাচ্ছেন। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা পাকিস্তানি ব্যাটার পাবেন ৭০ মিলিয়ন পাকিস্তানি রুপি।

পিএসএলে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার কারণে পুরোনো দলের রিটেনশন কোটা ৮ থেকে কমিয়ে ৪ করা হয়েছে। যাতে তারা চারটি ক্যাটাগরির মধ্যে একজন করে খেলোয়াড় রিটেইন করতে পারে। 

সম্প্রতি রিটেইন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ হয়েছে, যেখানে চারটি ফ্র্যাঞ্চাইজির প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৭ কোটি রুপি হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে সূত্র মতে, কিছু ক্রিকেটার আনুষ্ঠানিক ঘোষিত বেতনের চেয়ে বেশি পাচ্ছেন।

৩৬ বছর বয়সী স্মিথ সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশে দারুণ ছন্দে ছিলেন। এই আসরে তিনি করেছেন ২৯৯ রান, গড় প্রায় ৬০ এবং স্ট্রাইক রেট ১৬৭.৯৭। একটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি রয়েছে তার সংগ্রহে। স্মিথ বেশ কয়েকটি ম্যাচে পাকিস্তানের বাবর আজামের সঙ্গে ওপেনিং করেছেন।

শিয়ালকোট স্ট্যালিয়নজ দলে স্পষ্ট অস্ট্রেলিয়ান প্রভাব দেখা যাচ্ছে। পাকিস্তানি-বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যবসায়ী হামজা মাজিদের মালিকানাধীন দলটি ১৮৫ কোটি পাকিস্তানি রুপি ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে কেনা হয়েছে, যা পিএসএলের আটটি দলের মধ্যে সর্বোচ্চ। এছাড়া সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনকে ২০২৬ মৌসুমের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্টিভেন স্মিথকে দলে পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টিম পেইন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন এখন পিএসএল স্ট্যালিয়নজের অংশ। আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং পিএসএল টি–টোয়েন্টির জন্য এটি বিশাল অর্জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়