শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:১৪ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ইস‌্যু‌তে বাংলা‌দেশ ভার‌তে গি‌য়ে বিশ্বকাপ খেল‌বে না, কথাটা আ‌গেই জানা‌নো হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে গতকাল (বুধবার) ভার্চ্যুয়াল এক বৈঠকে বসেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদস্য দেশগুলো। সেখানেও বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু ছিল না। 

বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে ভারতের মাটিতেই খেলতে হবে বলে স্রেফ জানিয়ে দিয়েছে আইসিসি। অন্যথায় বিকল্প দলকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। 

এদিকে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হওয়াকে সমর্থন জানিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসান। তার মতে, আইসিসি সঠিক সিদ্ধান্তই নিয়েছে। ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ওয়াসান বলেন, আইসিসিকে ধন্যবাদ। আমি এমন সিদ্ধান্তই আশা করছিলাম। এটা সঠিক সিদ্ধান্ত। 

বিসিসিআইকেও ধন্যবাদ, কারণ একটি দল হঠাৎ করে পুরো টুর্নামেন্টকে চাপে ফেলতে পারে না। এটা অনেক বড় আয়োজন, আগেই এসব ভাবা উচিত ছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আসছিল। এ প্রসঙ্গে ওয়াসান কটাক্ষ করে বলেন, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ‘অভিমান’ করছে।

তিনি বলেন, একজন খেলোয়াড়কে আইপিএল থেকে সরিয়ে নেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তারা না এলে ক্রিকেটের কোনো ক্ষতি হবে না। চাইলে স্কটল্যান্ডকে নেওয়া যেতে পারে। বাংলাদেশ কোনো টুর্নামেন্ট জয়ের দাবিদার দল নয়।

গতকাল আইসিসি বোর্ডের ভার্চ্যুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই আয়োজন করা হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। ওই দিনই কলকাতার ইডেন গার্ডেন্সে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়