শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া, ভারতে আয়োজিত আসন্ন বিশ্বকাপসহ চলমান বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিসিবি সভাপতির নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত রয়েছে।

বৈঠকে আইপিএল ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপট, এর আইনগত ও কূটনৈতিক দিক, পাশাপাশি ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কিনা; তা ঘিরে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া বাংলাদেশ ক্রিকেটের সার্বিক স্বার্থসংশ্লিষ্ট চলমান নানা বিষয়ও এ বৈঠকে আলোচ্য হতে পারে বলে জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়