শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তা‌ফিজ ইস্যুতে মদন লাল: ভার‌তের ক্রিকে‌টে কেন রাজনীতি ঢুকছ?

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। তবে এই খেলার মাঠেও প্রবেশ করেছে রাজনীতি। যার আঁচ লাগলো মুস্তাফিজের রহমানের গায়ে। আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় বিক্রি হওয়া টাইগার এ পেসারকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনায় বিস্মিত ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল।

গত কিছুদিন ধরেই মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে তৈরী হয়েছিল শঙ্কা। টাইগার এ পেসার যাতে আইপিএলে খেলতে না পারে সেই হুমকি দিয়ে আসছিল ভারতের বিভিন্ন সংগঠন। এমনকি স্টেডিয়ামে ভাঙচুর চালানোরও হুমকি দেওয়া হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা। -----  ডেই‌লি ক্রিকেট

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ক্ষোভ ঝেড়েছেন মদন লাল। ‘ইন্ডিয়া টুডে’র সাথে কথা বলতে গিয়ে তিনি খেলাধুলার ভেতরে রাজনীতির এই অনধিকার প্রবেশকে মোটেও ভালো চোখে দেখছেন না।

মদন লাল সোজাসাপ্টা বলেছেন, ‘বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ, তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই। এমনকি শাহরুখ খানেরও না; কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে? আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে।’

ওপর মহল থেকে চাপের কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করেন মদন লাল। মুস্তাফিজকে পরিস্থিতির শিকার হতে হয়েছে বলে মনে করেন তিনি।

মদন লাল বলেন, ‘নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মাঝখানে টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়? নিলামে তো একটা কমিটি বসে খেলোয়াড় নির্বাচন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়