শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বি‌পিএল: ঢাকা ক্যাপিটালসের বিরু‌দ্ধে চট্টগ্রা‌মের জয় 

স্পোর্টস ডেস্ক : বিপিএলে জয় দিয়ে শুরু করা ঢাকা ক্যাপিটালস হারলো আরও একটি ম্যাচ। সিলেট টাইটান্সের পর এবার তারা হারলো চট্টগ্রাম রয়্যালসের কাছে। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় হার।

আগে ব্যাট করে ১২২ রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ১০ উইকেট ও ৪৪ বল হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম। --- ডেই‌লি  ক্রিকেট

এদিন সিলেটে টস জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মাহেদী হাসান। প্রথম ওভারেই সাইফ হাসানকে হারায় রাজধানীর দলটি। চলমান বিপিএলে কোনোভাবেই হাসছে না সাইফের ব্যাট। ৪ বলে করেছেন এদিন ১ রান। আরেক ওপেনার জুবাইদ আকবরী চট্টগ্রামের বোলারদের বল বুঝতেই পারেননি। ১২ বলে করেছেন মাত্র ২ রান।

তিনে নামা উসমান খান চেষ্টা করেছিলেন। কিন্তু তিনিও পারেননি বড় ইনিংস খেলতে। ১৫ বলে তার ব্যাট থেকে ৩ বাউন্ডারিতে এসেছে ২১ রান। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত ছিলেন নয় নম্বরে নামা মোহাম্মদ সাইফউদ্দিন। ২৫ বলে ৪ বাউন্ডারি মেরেছেন তিনি।

চট্টগ্রামের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম। দুটি উইকেট নিয়েছেন মাহেদী হাসান।

জবাবে ব্যাট করতে নেমে দায়িত্বশীল ব্যাটিং করেন মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। তাদের কোনো পরীক্ষাই নিতে পারেননি তাসকিন আহমেদ-মোহাম্মদ সাইফউদ্দিনরা। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৪০ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৪ রানে অপরাজিত ছিলেন নাঈম, রসিংটনের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ৬০ রান।
ঢাকার বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম ব্যতীত প্রায় সবাই ছিলেন এদিন বেশ খরুচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়